Google search engine
HomeOthersপা দিয়ে এসএসসি পরীক্ষা দেওয়া কিশোরীর দাবিতে প্রচারিত ভাইরাল ছবিটি বাস্তব নয়;...

পা দিয়ে এসএসসি পরীক্ষা দেওয়া কিশোরীর দাবিতে প্রচারিত ভাইরাল ছবিটি বাস্তব নয়; এটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি একটি বিভ্রান্তিকর ছবি।

সাম্প্রতিক এসএসসি পরীক্ষা চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে এক কিশোরীকে পা দিয়ে লিখে পরীক্ষা দিতে দেখা যায়। পোস্টগুলোতে দাবি করা হয়, শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীর বাস্তব দৃশ্য এটি।

তবে তথ্য যাচাইয়ে দেখা গেছে, প্রচারিত ছবিটি বাস্তব কোনো পরীক্ষার্থীর নয়। অনুসন্ধানে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি বলে প্রতীয়মান হয়েছে।

যাচাইয়ে জানা যায়, চলতি বছরে শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম কয়েকজন শিক্ষার্থীর পা দিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। বিশেষ করে সিরাজগঞ্জের এক পরীক্ষার্থীর বিষয়টি সংবাদমাধ্যমে উঠে আসে। কিন্তু ভাইরাল ছবির কিশোরীর সঙ্গে ওই শিক্ষার্থীর পোশাক, চেহারা কিংবা পরীক্ষাকেন্দ্রের কোনো মিল পাওয়া যায়নি।

এছাড়া, ছবিটি বিশ্লেষণ করে হাত-পায়ের গঠন, খাতার অবস্থান এবং আশপাশের পরিবেশে একাধিক অস্বাভাবিকতা শনাক্ত করা যায়, যা সাধারণত এআই-নির্মিত ছবিতে দেখা যায়। নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যম বা বিশ্বস্ত সূত্রেও আলোচিত ছবিটির বাস্তবতার প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, পা দিয়ে এসএসসি পরীক্ষা দেওয়া কিশোরীর দাবিতে প্রচারিত ভাইরাল ছবিটি বাস্তব নয়; এটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি একটি বিভ্রান্তিকর ছবি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular