Google search engine
HomeOthersজেসিয়া ইসলামকে উদ্ধৃত করে সালমান মুক্তাদির সম্পর্কে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও...

জেসিয়া ইসলামকে উদ্ধৃত করে সালমান মুক্তাদির সম্পর্কে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ডের মাধ্যমে দাবি করা হচ্ছে যে ২০১৭ সালের মিস বাংলাদেশ বিজয়ী জেসিয়া ইসলাম অভিনেতা ও ইউটিউবার সালমান মুক্তাদির সম্পর্কে একটি মন্তব্য করেছেন। প্রচারিত বক্তব্যে বলা হয়, “সালমানকে সবাই প্লেবয় হিসেবে চিনলেও সে কিন্তু শারীরিকভাবে অক্ষম মানে কখনো বাবা হতে পারবে না। একারনেই কোনো মেয়ে তার সাথে স্থায়ী হয়নি, শেষমেষ বাচ্চাসহ এক বয়স্ক মহিলাকে বিয়ে করেছে।”

অনুসন্ধানে দেখা যায়, জেসিয়া ইসলাম সালমান মুক্তাদিরকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত দাবিটির কোনো নির্ভরযোগ্য সূত্র, গণমাধ্যম প্রতিবেদন বা সাক্ষাৎকারে এ ধরনের বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। জেসিয়া ইসলামের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও এ ধরনের কোনো মন্তব্যের প্রমাণ মেলেনি।

প্রাথমিক অনুসন্ধানে আরও জানা যায়, এই দাবিটির সূত্রপাত একটি সার্কাজমভিত্তিক ফেসবুক পেজ থেকে, যা পরবর্তীতে বাস্তব বক্তব্য হিসেবে বিকৃতভাবে ফটোকার্ড আকারে ছড়িয়ে দেওয়া হয়েছে।

সুতরাং, জেসিয়া ইসলামকে উদ্ধৃত করে সালমান মুক্তাদির সম্পর্কে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular