Google search engine
HomePoliticsএনসিপি নেত্রী দিলশানা পারুলকে জড়িয়ে দৈনিক আমার দেশ-এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া,...

এনসিপি নেত্রী দিলশানা পারুলকে জড়িয়ে দৈনিক আমার দেশ-এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া, বানোয়াট এবং বিভ্রান্তিকর।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি দিলশানা পারুল-এর ছবি ব্যবহার করে দৈনিক আমার দেশ-এর লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হচ্ছে—“লোডশেডিংয়ে ঠিকমতো সার্ভিস দিতে পারছেনা দিলশানা পারুল।” ফটোকার্ডটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটি সংবাদমাধ্যমটির প্রকাশিত একটি বাস্তব কনটেন্ট।

তবে যাচাই-বাছাইয়ে দেখা গেছে, দৈনিক আমার দেশ এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, সংবাদমাধ্যমটির প্রচলিত ফটোকার্ডের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলোচিত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, ফটোকার্ডটিতে ২৯ এপ্রিল ২০২৬ তারিখ উল্লেখ থাকলেও ওই তারিখে দৈনিক আমার দেশ-এর ফেসবুক পেজে এমন কোনো ফটোকার্ড প্রকাশিত হয়নি। একইভাবে সংবাদমাধ্যমটির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও আলোচিত দাবির পক্ষে কোনো সংবাদ বা প্রতিবেদন পাওয়া যায়নি।

এছাড়া প্রচারিত ফটোকার্ডটি বিশ্লেষণ করলে এর শিরোনামের ফন্ট ও টাইপোগ্রাফিতে অসঙ্গতি লক্ষ্য করা যায়, যা সংবাদমাধ্যমটির আসল ফটোকার্ডের ডিজাইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এসব বৈশিষ্ট্য স্পষ্টভাবে নির্দেশ করে, এটি মূল ডিজাইন নকল করে তৈরি করা একটি এডিটেড কনটেন্ট।

সুতরাং, এনসিপি নেত্রী দিলশানা পারুলকে জড়িয়ে দৈনিক আমার দেশ-এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া, বানোয়াট এবং বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular