সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) নাকি বলেছেন—“তারেক রহমানের অনেক সমালোচনা করেছি, কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো যুগান্তকারী প্রজেক্ট বাস্তবায়নের জন্য আজকে ধন্যবাদ জানাই।” বক্তব্যটি তারেক রহমান-কে জড়িয়ে তার মন্তব্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
তবে যাচাই-বাছাইয়ে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র উল্লেখ নেই। প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করলেও গণমাধ্যম বা বিশ্বস্ত কোনো সূত্রে এমন মন্তব্যের প্রমাণ মেলেনি।
এছাড়া সংশ্লিষ্ট শিক্ষিকার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত মন্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। বিশ্লেষণে দেখা যায়, মন্তব্যটি মূলত একটি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক পেজ থেকে নেওয়া, যা পরবর্তীতে বাস্তব বক্তব্য হিসেবে ছড়িয়ে দেওয়া হয়েছে।
সুতরাং ,শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)-এর নামে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া, মনগড়া এবং বিভ্রান্তিকর।

