Google search engine
HomePoliticsপার্কে গিয়ে অসামাজিক কার্যকলাপ করলে ২ বছর জেল ও ৫০ হাজার টাকা...

পার্কে গিয়ে অসামাজিক কার্যকলাপ করলে ২ বছর জেল ও ৫০ হাজার টাকা জরিমানা” শীর্ষক মন্তব্যের সঙ্গে সময় টিভির লোগোযুক্ত ফটোকার্ড সম্পূর্ণ ভিত্তিহীন

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে—বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি বলেছেন, “পার্কে গিয়ে অসামাজিক কার্যকলাপ করলে ২ বছর জেল ও ৫০ হাজার টাকা জরিমানা।” ফটোকার্ডটি সময় টিভির লোগো ব্যবহার করে ডিজাইন করা হয়েছে।

তথ্য যাচাই করা হলে দেখা গেছে, তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি। পাশাপাশি, সময় টিভি এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। আলোচিত ফটোকার্ডটি মূলত ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সময় টিভির ডিজাইন নকল করে তৈরি করা হয়েছে।

যাচাইয়ের সময় ফটোকার্ডে প্রকাশের তারিখও অনুপস্থিত ছিল। সময় টিভির অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করেও এই শিরোনামের কোনো ফটোকার্ড বা খবর পাওয়া যায়নি।

সুতরাং, “পার্কে গিয়ে অসামাজিক কার্যকলাপ করলে ২ বছর জেল ও ৫০ হাজার টাকা জরিমানা” শীর্ষক মন্তব্যের সঙ্গে সময় টিভির লোগোযুক্ত ফটোকার্ড সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়া এবং বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular