সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য ব্যারিস্টার রাশনা ইমাম–এর নামে একটি মন্তব্য ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় তিনি নাকি বলেছেন “মুক্তিযুদ্ধের চেতনায় আমরা ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব”।
তবে যাচাই-বাছাইয়ে দেখা গেছে, তিনি এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র, গণমাধ্যম প্রতিবেদন বা অফিসিয়াল রেকর্ড কোথাও পাওয়া যায়নি।
পরবর্তীতে রাশনা ইমামের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ব্যাখ্যায় তিনি স্পষ্টভাবে জানান, তার নামে প্রচারিত এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। একইসঙ্গে তিনি জানান, তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি মহল এ ধরনের ভুয়া তথ্য ছড়াচ্ছে এবং তথ্য যাচাই না করে তা বিশ্বাস না করার আহ্বান জানান।
সুতরাং, ব্যারিস্টার রাশনা ইমামের নামে “মুক্তিযুদ্ধের চেতনায় ক্রিকেটকে এগিয়ে নেওয়ার” শীর্ষক মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।

