Google search engine
HomeOthersমালায়ালাম অভিনেত্রী অনিকা বিক্রমণের ব্যক্তিগত নির্যাতনের ছবিকে ধর্মীয় পরিচয় জড়িয়ে উপস্থাপন করে...

মালায়ালাম অভিনেত্রী অনিকা বিক্রমণের ব্যক্তিগত নির্যাতনের ছবিকে ধর্মীয় পরিচয় জড়িয়ে উপস্থাপন করে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর ক্ষতবিক্ষত কয়েকটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, তিনি হিন্দু ধর্মাবলম্বী এবং ‘আব্দুল’ নামের এক মুসলিম প্রেমিকের হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। ক্যাপশনে ব্যঙ্গাত্মকভাবে “মেরা আব্দুল আলাগ হ্যায়” বা “আব্দুলের ভালোবাসার চিহ্ন” ইত্যাদি লেখা ব্যবহার করে বিষয়টি প্রচার করা হচ্ছে।

তবে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। আলোচিত ছবিগুলো কোনো সাম্প্রদায়িক নির্যাতনের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ছবিগুলো মালায়ালাম অভিনেত্রী অনিকা বিক্রমণের, যিনি তার প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই কর্তৃক শারীরিক নির্যাতনের পর নিজের আঘাতের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ‘News18’সহ একাধিক নির্ভরযোগ্য সূত্রে প্রকাশিত প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে, ঘটনাটি ব্যক্তিগত সম্পর্কজনিত নির্যাতনের, যার সঙ্গে ধর্মীয় পরিচয়ের কোনো সম্পর্ক নেই। সংশ্লিষ্ট ছবিগুলো সেই সময়েই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল।

পর্যালোচনায় আরও দেখা যায়, একই ছবিগুলো ভিন্ন প্রেক্ষাপটে ব্যবহার করে সাম্প্রদায়িক রঙ দিয়ে নতুন করে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

সুতরাং, মালায়ালাম অভিনেত্রী অনিকা বিক্রমণের ব্যক্তিগত নির্যাতনের ছবিকে ধর্মীয় পরিচয় জড়িয়ে উপস্থাপন করে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular