Google search engine
HomeOthers‘গ্রেফতার হলেন ডিবি হারুন’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভিত্তিহীন...

‘গ্রেফতার হলেন ডিবি হারুন’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভুয়া।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ গ্রেফতার হয়েছেন। ফটোকার্ডটি যমুনা টেলিভিশনের ডিজাইন, লোগো ও ব্র্যান্ডিং ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং ছবিতে ডিবি হারুনের আটক অবস্থার দৃশ্য দেখানো হয়েছে।

তথ্য যাচাই করা হলে দেখা গেছে, যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণেও এই ধরনের কোনো সংবাদ বা ফটোকার্ড পাওয়া যায়নি। এছাড়া, ছবির ভিজ্যুয়াল উপাদান বিশ্লেষণে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ছবি হিসেবে শনাক্ত হয়েছে।

ডিবি হারুনের গ্রেফতারের দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সংবাদ বা সরকারি সূত্রও পাওয়া যায়নি।

সুতরাং, ‘গ্রেফতার হলেন ডিবি হারুন’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভুয়া।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular