সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে—আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ নাকি বলেছেন, “লুবাবার ১৫ বছর বিয়েতে যারা নারাজ হয়েছেন, তারা আসলে ইসলাম বিদ্বেষী।” পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক ব্যবহারকারী এটিকে সত্য বলে মনে করছেন।
তথ্য যাচাই করলে দেখা গেছে, শায়খ আহমাদুল্লাহ এমন কোনো মন্তব্য করেননি। মূলধারার গণমাধ্যম, নির্ভরযোগ্য সূত্র বা তার অফিসিয়াল ফেসবুক পেজে এই ধরনের কোনো বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। অনুসন্ধান আরও প্রকাশ করে যে, এই দাবির সূত্রপাত একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে হয়েছে, যা পরে বিভ্রান্তিকরভাবে বাস্তব সংবাদ হিসেবে প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, লুবাবা নিজে একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন, তিনি এখনও বিয়ে করেননি, তবে বাগদান করেছেন।
সুতরাং, শায়খ আহমাদুল্লাহর নামে প্রচারিত “লুবাবার ১৫ বছর বিয়েতে যারা নারাজ হয়েছেন, তারা আসলে ইসলাম বিদ্বেষী” মন্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া।

