সামাজিক যোগাযোগ মাধ্যমে Defense Lifestyle BD পেজে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেছেন যে কুকুরের মাংসকে খাসির মাংস বলে হোটেলে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে এবং এ কাজে জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
তবে যাচাই বাছাইয়ে দেখা গেছে, ভিডিওটি কোনো বাস্তব বক্তব্য নয়। এআই কনটেন্ট ডিটেকশন টুল অনুযায়ী, ভিডিওটির প্রায় ৯৯%-এর বেশি অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে অডিও অংশও এআই-জেনারেটেড হওয়ার শক্ত প্রমাণ পাওয়া গেছে।
সুতরাং, ভাইরাল ভিডিওটি বাস্তব নয় এবং সম্পূর্ণভাবে এআই-জেনারেটেড।

