সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে ইরান বিশ্বের শ্রেষ্ঠ মাটির নিচের বাঙ্কার নির্মাণ করেছে, যা পারমাণবিক বোমা দিয়েও ধ্বংস করা যাবে না এবং সেখানে তাদের সব ধরনের সামরিক অস্ত্র রাখা হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি বাস্তব নয়। রিভার্স ইমেজ সার্চ এবং অন্যান্য নির্ভরযোগ্য সূত্রে কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ছবিটি ইরানের কোনো সরকারি বা গণমাধ্যম সূত্র থেকে এসেছে।
ছবির ভিজ্যুয়াল অসামঞ্জস্যতা লক্ষ্য করলে বোঝা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি।
সুতরাং, ভাইরাল ছবিটি ভুয়া এবং এআই-জেনারেটেড।

