সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখানো হচ্ছে সেনাবাহিনী গোডাউন থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করেছে। ভিডিওটি Defense Lifestyle BD নামের ফেসবুক পেজ থেকে প্রচারিত হয়েছে।
তবে ছবির AI-ডিটেকশন পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ভিডিওটি বাস্তব নয়। Hive Detect প্ল্যাটফর্মে পরীক্ষা করার পর ভিডিও তৈরির AI সম্ভাবনা প্রায় ৯৯.৯% পাওয়া গেছে। অর্থাৎ ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা। চলমান তেলের সংকটের সময়ে দেশের বিভিন্ন স্থানে অভিযান হওয়া সত্ত্বেও ভাইরাল ভিডিওটির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই।
ফলে, ভাইরাল ভিডিও দুটি ভুয়া এবং AI নির্মিত, যা বাস্তব সেনাবাহিনী অভিযানকে প্রতিফলিত করে না।

