সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে “বিএনপি চাঁদাবাজি ও মানুষ খুনের রাজত্ব কায়েম করলেও বিএনপি দেশ চালাতে সক্ষম—ভিপি নূরুল হক নুর” শিরোনামে Face The People News–এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। তবে আলোচিত ফটোকার্ডটি নিয়ে অনুসন্ধান চালিয়ে দেখা যায়, এতে করা দাবিটি সম্পূর্ণ ভুয়া।
যাচাই করে দেখা হয়েছে Face The People News–এর অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইট—কোথাও এই বক্তব্য বা সংবাদটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ফলে নিশ্চিত হওয়া যায়, ফেস দ্য পিপল নিউজ আলোচিত ফটোকার্ডটি প্রকাশ করেনি।
একই সঙ্গে অনুসন্ধানে আরও জানা যায়, নূরুল হক নুর–ও এ ধরনের কোনো মন্তব্য করেননি। অর্থাৎ সামাজিক মাধ্যমে ছড়ানো ফটোকার্ডটি সম্পাদিত এবং বিভ্রান্তিকর।
সব মিলিয়ে, নূরুল হক নুরের নামে প্রচারিত উক্ত বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং ভাইরাল হওয়া ফটোকার্ডটি ভুয়া।

