Google search engine
HomePoliticsপ্রধান উপদেষ্টার প্রেস উইংও তিনজন নিহত হওয়ার দাবিকে মিথ্যা বলে নিশ্চিত করেছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংও তিনজন নিহত হওয়ার দাবিকে মিথ্যা বলে নিশ্চিত করেছে।

গতকাল ইন্টারনেটে “যমুনার সামনে পুলিশের গুলিতে ৩ জন নিহত” শিরোনামে একটি দাবি ছড়িয়ে পড়ে। তবে ফ্যাক্টচেক অনুসন্ধানে দেখা গেছে, এই দাবিটি সঠিক নয়। ০৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সরকারি কর্মচারীদের পে-স্কেলের দাবিতে অবস্থান এবং ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে পৃথক দুই ঘটনায় কয়েকজন আহত হলেও কোথাও নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

গণমাধ্যম প্রতিবেদনে জানা যায়, সকাল থেকে সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। একই দিনে ইনকিলাব মঞ্চের একাংশ যমুনার সামনে অবস্থান নিলেও সেখানে সংঘর্ষ হয়নি, আর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সংঘর্ষে কয়েকজন নেতাকর্মী আহত হলেও কেউ মারা যাননি। প্রধান উপদেষ্টার প্রেস উইংও তিনজন নিহত হওয়ার দাবিকে মিথ্যা বলে নিশ্চিত করেছে।

তথ্যসূত্র :

https://www.somoynews.tv/news/2026-02-06/.4sCCCIQs
https://www.somoynews.tv/news/2026-02-06/4sCCCIQs
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular