Google search engine
HomeOthersসেনাবাহিনীর সাম্প্রতিক যু`দ্ধ প্রশিক্ষণের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়;...

সেনাবাহিনীর সাম্প্রতিক যু`দ্ধ প্রশিক্ষণের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়; এটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কৃত্রিম ভিডিও।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হঠাৎ করে যু`দ্ধের প্রশিক্ষণ শুরু হলো কেন? কিছু কি আঁচ করতে পারছেন?’—এমন প্রশ্নযুক্ত একটি পোস্টের মাধ্যমে সেনাবাহিনীর যু`দ্ধ প্রশিক্ষণের দৃশ্য দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটি দেখে সাম্প্রতিক কোনো সামরিক মহড়ার দৃশ্য বলে মনে হলেও অনুসন্ধানে এর সত্যতা পাওয়া যায়নি।

অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি বাস্তব সামরিক প্রশিক্ষণের ধারণকৃত দৃশ্য নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ভিডিওকে বাস্তব ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে।

ভিডিওটির উৎস অনুসন্ধান করে ‘Gm Sabbir4.0’ নামের একটি ফেসবুক পেজে একই ভিডিও পাওয়া যায়। সেখানে ভিডিওটির সঙ্গে ফেসবুকের ‘AI info’ লেবেল যুক্ত রয়েছে। একই পেজে আরও পর্যালোচনা করে দেখা যায়, সেনাবাহিনী ও সামরিক প্রশিক্ষণকে কেন্দ্র করে একাধিক এআই-নির্মিত ভিডিও নিয়মিত প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ, আলোচিত ভিডিওটির উৎসই এমন একটি পেজ, যেখানে এ ধরনের কৃত্রিম কনটেন্ট প্রকাশের নজির রয়েছে।

ভিডিওটির দৃশ্যগত বৈশিষ্ট্যও এর কৃত্রিমভাবে তৈরির বিষয়টি আরও স্পষ্ট করে। ভিডিওতে থাকা ব্যক্তিদের মুখাবয়ব, শারীরিক গঠন, পারিপার্শ্বিক পরিবেশ ও কিছু দৃশ্যের অসংগতিতে এআই-নির্মিত কনটেন্টের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।

এছাড়া, ভিডিওটি এআই শনাক্তকারী টুল Hive Moderation-এ বিশ্লেষণ করা হলে সেটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে শনাক্ত হয়। ফলে ভিডিওটির উৎস, প্ল্যাটফর্মের এআই শনাক্তকরণ লেবেল এবং প্রযুক্তিগত বিশ্লেষণ—সবকিছু একই সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করে।

অন্যদিকে, সেনাবাহিনী সম্প্রতি এমন কোনো যু`দ্ধ প্রশিক্ষণ বা মহড়া শুরু করেছে—এমন দাবির সমর্থনে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা সংশ্লিষ্ট কোনো সূত্রেও তথ্য পাওয়া যায়নি।

অর্থাৎ, একটি এআই-নির্মিত সামরিক ভিডিওকে বাস্তব সেনাবাহিনীর যু`দ্ধ প্রশিক্ষণের দৃশ্য হিসেবে উপস্থাপন করে ‘কিছু একটা ঘটতে যাচ্ছে’—এমন ইঙ্গিত তৈরি করা হয়েছে, যা ভিডিওটির প্রকৃত উৎস ও প্রকৃতি সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করছে।

সুতরাং, সেনাবাহিনীর সাম্প্রতিক যু`দ্ধ প্রশিক্ষণের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়; এটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কৃত্রিম ভিডিও। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular