Google search engine
HomePoliticsযুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে টিউলিপ সিদ্দিকী নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হওয়ার কোনো তথ্য নির্ভরযোগ্য...

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে টিউলিপ সিদ্দিকী নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হওয়ার কোনো তথ্য নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন—এমন একটি দাবি ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটির কোনো সত্যতা নেই। প্রকৃতপক্ষে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে টিউলিপ সিদ্দিকী নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হওয়ার কোনো তথ্য নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।

অনুসন্ধানে জানা যায়, গত ২২ জুন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দেন। তবে তার পদত্যাগের পরপরই টিউলিপ সিদ্দিকী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন—এমন কোনো ঘোষণা যুক্তরাজ্য সরকার, পার্লামেন্ট, লেবার পার্টি কিংবা আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম প্রকাশ করেনি।

এছাড়া, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলে সেটি দেশটির সরকারি সূত্রের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্বের সঙ্গে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু প্রাসঙ্গিক কী-ওয়ার্ড অনুসন্ধানে টিউলিপ সিদ্দিকীকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য, সরকারি ঘোষণা বা সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular