Google search engine
HomeOthers‘মুনিয়া হ`ত্যা-ধ`র্ষ`ণ মামলায় আনভীর গ্রে-ফ-তা-র’—ডেইলি সানের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট

‘মুনিয়া হ`ত্যা-ধ`র্ষ`ণ মামলায় আনভীর গ্রে-ফ-তা-র’—ডেইলি সানের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ইংরেজি দৈনিক ডেইলি সান-এর লোগো ও ফটোকার্ডের ডিজাইন ব্যবহার করে একটি পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়েছে, “Bashundhara owner Anvir arrested in Munia murder-rape case”—অর্থাৎ, মুনিয়া হ`ত্যা-ধ`র্ষ`ণ মা`ম`লায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে গ্রে`ফ`তার করা হয়েছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, ডেইলি সান এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গণমাধ্যমটির প্রচলিত ফটোকার্ডের ডিজাইন নকল করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় একটি ভুয়া ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

দাবিটির সত্যতা যাচাই করতে ডেইলি সানের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং অন্যান্য অফিসিয়াল প্ল্যাটফর্ম পর্যালোচনা করা হলে আলোচিত শিরোনামে কোনো সংবাদ বা ফটোকার্ডের অস্তিত্ব পাওয়া যায়নি। পাশাপাশি, দেশীয় বা আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সায়েম সোবহান আনভীরকে মুনিয়া মামলায় গ্রেফতার করার কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ২০২১ সালে মুনিয়ার মৃ`ত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত শেষে পুলিশ সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয় এবং পরবর্তীতে আদালত সেই প্রতিবেদন গ্রহণ করেন। সাম্প্রতিক সময়ে ওই মামলায় তাকে নতুন করে গ্রে`ফ`তার করা হয়েছে—এমন কোনো নির্ভরযোগ্য তথ্য বা আইনি নথি পাওয়া যায়নি।

অনুসন্ধানে আরও দেখা যায়, সাম্প্রতিক সময়ে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন গণমাধ্যমে এনসিপির কয়েকজন নেতাকে নিয়ে একাধিক সমালোচনামূলক সংবাদ প্রকাশের পর, সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে বসুন্ধরা গ্রুপ ও এর ব্যবস্থাপনা পরিচালককে লক্ষ্য করে বিভিন্ন নেতিবাচক ও যাচাইবিহীন তথ্য ছড়ানো হচ্ছে। আলোচিত ভুয়া ফটোকার্ডটি সেই ধারাবাহিক অপপ্রচারেরই একটি অংশ বলে প্রতীয়মান হয়।

সুতরাং, ‘Bashundhara owner Anvir arrested in Munia murder-rape case’ শিরোনামে ডেইলি সানের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular