Google search engine
HomeOthersবিদ্যুতের দাম নিয়ে নুরুল হকের মন্তব্যটি সাম্প্রতিক নয়, পূর্ববর্তী সরকারের আমলের

বিদ্যুতের দাম নিয়ে নুরুল হকের মন্তব্যটি সাম্প্রতিক নয়, পূর্ববর্তী সরকারের আমলের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, তিনি সম্প্রতি বর্তমান সরকারের বিদ্যুতের দাম বৃদ্ধির সমালোচনা করে বলেছেন— “বিদ্যুতের দাম সমন্বয়ের কথা বলে অলরেডি ১২ পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে। এই সরকার যে একটা ডাকাত সরকার, একটা চোর সরকার, একটা নির্লজ্জ সরকার সেটাকি নতুন করে বলার সুযোগ আছে?” তবে বর্তমান সরকারের বিরুদ্ধে করা মন্তব্যের এই দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও কালানুক্রমিকভাবে ভুল।

অনুসন্ধানে জানা যায়, মো. নুরুল হকের এই মন্তব্যটি সাম্প্রতিক সময়ের নয়। মূলত ভিডিওটি ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারির। সেসময় তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ওই মন্তব্য করেছিলেন। এসএ টিভি এবং এনটিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি প্রকাশিত সংবাদ প্রতিবেদনগুলো পর্যালোচনা করেও তাঁর এই বক্তব্যের সত্যতা এবং সেদিনের দৃশ্য খুঁজে পাওয়া গেছে।

অর্থাৎ, পূর্ববর্তী সরকারের আমলে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে দেওয়া একটি পুরোনো রাজনৈতিক বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বর্তমান প্রেক্ষাপটের সাথে জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

সুতরাং, বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে বর্তমান সরকারকে ‘ডাকাত বা চোর’ আখ্যা দিয়ে প্রতিমন্ত্রী নুরুল হকের মন্তব্যের দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর; এটি মূলত ২০২৩ সালে তৎকালীন সরকারের বিরুদ্ধে তাঁর দেওয়া একটি পুরোনো বক্তব্য।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular