সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে একটি মন্তব্য প্রচার করা হচ্ছে। এতে দাবি করা হয়, বিএনপিকে কেউ চাঁ`দা`বা`জ দল বললে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অনুসন্ধানে এই বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি।
অনুসন্ধানে দেখা যায়, সালাহউদ্দিন আহমদের নামে প্রচারিত মন্তব্যটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র নেই। প্রাসঙ্গিক শব্দ ব্যবহার করে অনুসন্ধান করেও মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত কোনো সূত্রে তাঁর এমন বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। বরং বিনোদনধর্মী সংবাদ প্রকাশকারী একটি পেজে প্রকাশিত ফটোকার্ডের বক্তব্যকে তাঁর আসল মন্তব্য হিসেবে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে গত ৩০ সেপ্টেম্বর ডিবিসি নিউজের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পাওয়া যায়। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা শেষে সংবাদ সম্মেলনে চাঁ`দা`বা`জি প্রসঙ্গে কথা বলেন তিনি। সেখানে বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁ`দা`বা`জ বলার বিষয়ে তিনি জানান, কেউ এমন বক্তব্য দিয়ে থাকলে তার বিচার জনগণই করবে। একই সঙ্গে রাড্ডার ঘটনা নিয়ে চলমান তদন্ত এবং সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
অর্থাৎ, চাঁদাবাজি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকৃত বক্তব্যের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত মন্তব্যের পার্থক্য রয়েছে। তাঁর বক্তব্যে বিএনপিকে চাঁদাবাজ বললে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ‘বিএনপিকে চাঁ`দা`বা`জ বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’—এমন মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে প্রচার করা ভুয়া ও বিভ্রান্তিকর।

