Google search engine
HomeOthersগোলাম পরওয়ারের ৭০০০ অটোরিকশার মালিকানার দাবিতে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

গোলাম পরওয়ারের ৭০০০ অটোরিকশার মালিকানার দাবিতে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে এককভাবে ৭০০০টি অটোরিকশার মালিক দাবি করে জাতীয় দৈনিক আমার দেশের নকশা ও লোগো সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত শিরোনামে আমার দেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রতিবেদন প্রকাশ করেনি। বিষয়টি যাচাইয়ে পত্রিকাটির ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করেও এ-সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি।

এ ছাড়া, প্রচারিত ফটোকার্ডটির নকশা বিশ্লেষণে আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সঙ্গে পার্থক্য লক্ষ করা যায়। অর্থাৎ, পত্রিকাটির লোগো ও নকশা ব্যবহার করা হলেও ফটোকার্ডটি তাদের প্রকাশিত বলে প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এককভাবে ৭০০০ অটোরিকশার মালিক দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular