সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী দেশের ইতিহাসের সবচেয়ে বড় অবৈধ অ-স্ত্রের চালান জব্দ করেছে। পোস্টগুলোতে বলা হয়েছে, চীন থেকে পাঠানো বিপুল সংখ্যক অ-স্ত্র, গ্রে-নে-ড, রকেট লঞ্চার ও গু-লি উদ্ধার করা হয়েছে এবং সেগুলো উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কাছে পৌঁছানোর কথা ছিল।
অনুসন্ধানে দেখা যায়, দাবিটির পক্ষে সাম্প্রতিক সময়ের কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। দেশীয় বা আন্তর্জাতিক কোনো বিশ্বস্ত গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এমন কোনো সাম্প্রতিক অভিযান বা অ-স্ত্র জব্দের তথ্য প্রকাশ করেনি।
এছাড়া, দাবিতে উল্লেখিত তথ্যগুলোর সঙ্গে সাম্প্রতিক কোনো সরকারি বিবৃতি, তদন্ত প্রতিবেদন বা আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক তথ্যের মিল পাওয়া যায়নি।
সুতরাং, বাংলাদেশে সম্প্রতি বিপুল পরিমাণ চীনা অবৈধ অ-স্ত্র জব্দের দাবিটি বিভ্রান্তিকর। দাবিটির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

