Google search engine
HomeOthersফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের ওপর পুলিশের গু`লি চালানোর দাবিতে প্রথম আলোর নামে প্রচারিত...

ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের ওপর পুলিশের গু`লি চালানোর দাবিতে প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত, ভুয়া ও বানোয়াট

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দৈনিক প্রথম আলোর লোগো ও ডিজাইন ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ফটোকার্ডটিতে দাবি করা হয়েছে, ‘ফরিদপুরে আন্দোলনরত এইচএসসি ২৬ ব্যাচের ওপর পুলিশ গু`লি চালিয়েছে এবং এতে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।’

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, প্রথম আলো এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রথম আলোর আসল ফটোকার্ডের ডিজাইন নকল করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভুয়া ফটোকার্ডটি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

দাবিটির সত্যতা যাচাই করতে প্রথম আলোর ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট সময়ে প্রকাশিত ফটোকার্ড ও প্রতিবেদন পর্যালোচনা করা হয়। কোথাও আলোচিত শিরোনামে কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায়নি। প্রথম আলোর অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও বিষয়টি নিয়ে একটি পোস্ট প্রকাশ করে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, তাদের নামে প্রচারিত আলোচিত ফটোকার্ডটি ভুয়া এবং এটি প্রথম আলোর প্রকাশিত নয়। এছাড়া, ফটোকার্ডটির ফন্ট, লে-আউট ও নকশা প্রথম আলোর প্রচলিত ফটোকার্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, যা এটি সম্পাদিত হওয়ার ইঙ্গিত দেয়।

এদিকে, ফটোকার্ডে ব্যবহৃত আহত ব্যক্তিকে বহন করার ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে দেখা যায়, এটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। ছবিটি ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের সময় প্রকাশিত একটি পুরোনো আলোকচিত্র, যা বর্তমান ঘটনার সঙ্গে সম্পর্কহীন।

অন্যদিকে, ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও, কোথাও পুলিশের গুলি চালিয়ে শিক্ষার্থী আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular