Google search engine
HomeOthersচট্টগ্রামে বন্যার বর্তমান পরিস্থিতির দাবিতে ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি

চট্টগ্রামে বন্যার বর্তমান পরিস্থিতির দাবিতে ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রামে চলমান বন্যার বর্তমান পরিস্থিতির ছবি দাবিতে একটি ছবি ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি বাস্তব কোনো আলোকচিত্র নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ছবিকে চট্টগ্রামের সাম্প্রতিক বন্যার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।

ছবিটির সত্যতা যাচাই করতে বিভিন্ন নির্ভরযোগ্য গণমাধ্যম, স্থানীয় সংবাদসূত্র এবং প্রাসঙ্গিক তথ্য অনুসন্ধান করা হয়। তবে কোথাও ভাইরাল ছবিটির বাস্তব উৎস বা ঘটনাস্থল সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে ছবিটি বিশ্লেষণ করে এতে এআই-নির্মিত ছবিতে সাধারণত দেখা যায় এমন একাধিক অসঙ্গতি ও অস্বাভাবিক ভিজ্যুয়াল বৈশিষ্ট্য শনাক্ত হয়।

এছাড়া, এআই শনাক্তকারী টুলের মাধ্যমে বিশ্লেষণেও ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি হওয়ার উচ্চ সম্ভাবনা পাওয়া যায়।

সুতরাং, চট্টগ্রামে বন্যার বর্তমান পরিস্থিতির ছবি দাবিতে প্রচারিত ভাইরাল ছবিটি বাস্তব নয়; এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular