Google search engine
HomeOthers"প্রথম ঋতুচক্রের পর বিয়ে দিলে শিশু ধ'র্ষ'ণ হবে না”- মামুনুল হকের নামে...

“প্রথম ঋতুচক্রের পর বিয়ে দিলে শিশু ধ’র্ষ’ণ হবে না”- মামুনুল হকের নামে প্রচারিত দাবিটি মিথ্যা

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক-এর নামে একটি বক্তব্য ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। ভাইরাল পোস্টগুলোতে দাবি করা হয়, তিনি নাকি বলেছেন, “মেয়েদের প্রথম ঋতুচক্রের পরই বিয়ে দেওয়া হলে আর শিশু ধ`র্ষ`ণের মতো ঘটনা ঘটবে না।”

তবে অনুসন্ধানে এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত বক্তব্যটি কোথায়, কবে বা কোন অনুষ্ঠানে দেওয়া হয়েছে—এ সংক্রান্ত কোনো ভিডিও, অডিও, সংবাদ প্রতিবেদন কিংবা গ্রহণযোগ্য সূত্র খুঁজে পাওয়া যায়নি। এছাড়া মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত তথ্যসূত্রেও এমন কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায় না।

তথ্য যাচাইয়ে আরও দেখা যায়, দাবিটির সূত্রপাত একটি সার্কাজম বা ব্যঙ্গাত্মক কনটেন্ট প্রচারকারী ফেসবুক পেজ থেকে। পরবর্তীতে সেই পোস্টের স্ক্রিনশট ও উদ্ধৃতিকে বাস্তব বক্তব্য হিসেবে বিভিন্ন ব্যক্তি ও পেজে ছড়িয়ে দেওয়া হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি করে।

বিষয়টি নিয়ে মামুনুল হকের পক্ষ থেকেও ব্যাখ্যা দেওয়া হয়েছে। তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে স্পষ্টভাবে জানানো হয়, তিনি এমন কোনো মন্তব্য করেননি এবং তার নাম ব্যবহার করে ভুয়া ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হচ্ছে। একই সঙ্গে অযাচাইকৃত তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়।

সুতরাং, “মেয়েদের প্রথম ঋতুচক্রের পরই বিয়ে দেওয়া হলে আর শিশু ধ`র্ষ`ণের মতো ঘটনা ঘটবে না” — শীর্ষক বক্তব্যটি মামুনুল হকের নামে প্রচার করা হলেও এর কোনো বাস্তব ভিত্তি পাওয়া যায়নি। দাবিটি ভুয়া ও বিভ্রান্তিকর

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular