Google search engine
HomeOthersজাগো নিউজসহ একাধিক মূলধারার সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে। তবে কোথাও বিএসএফ সদস্যদের ওপর...

জাগো নিউজসহ একাধিক মূলধারার সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে। তবে কোথাও বিএসএফ সদস্যদের ওপর “মুসলিমদের হামলা”র তথ্য পাওয়া যায়নি। 

ভারত থেকে পরিচালিত একাধিক এক্স (টুইটার) অ্যাকাউন্টে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, বাংলাদেশের মুসলিমরা লালমনিরহাট সীমান্তে বিএসএফ সদস্যদের ওপর হামলা চালিয়েছে। তবে যাচাই করে দেখা যায়, এই দাবি সঠিক নয় এবং ঘটনাটি ভিন্ন প্রেক্ষাপটের।

প্রচারিত ভিডিওতে ‘বিডি নিউজ টুয়েন্টিফোর’-এর লোগো দেখা যায়। অনুসন্ধানে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজে ১২ মে প্রকাশিত মূল ভিডিওটি পাওয়া যায়, যেখানে ক্যাপশনে বলা হয়েছে— “লালমনিরহাট সীমান্তে বিএসএফের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা”। ভিডিওতে কোথাও বিএসএফের ওপর হামলার কথা উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে ইংরেজি দৈনিক নিউ এজ ১৩ মে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্ত এলাকায় বিএসএফ বাংলাদেশি গরু জব্দের চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়। পরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলেও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে মুনিম জানান, ঘটনাটি ছিল “সামান্য ভুল বোঝাবুঝি”, যা পরে সমাধান হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।

একই ধরনের তথ্য ঢাকা পোস্ট, জাগো নিউজসহ একাধিক মূলধারার সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে। তবে কোথাও বিএসএফ সদস্যদের ওপর “মুসলিমদের হামলা”র তথ্য পাওয়া যায়নি। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular