Google search engine
HomePoliticsএসএসসি পরীক্ষায় মেয়ের ভালো ফলাফলের পর বাবা তাকে স্নেহ প্রকাশ করে জড়িয়ে...

এসএসসি পরীক্ষায় মেয়ের ভালো ফলাফলের পর বাবা তাকে স্নেহ প্রকাশ করে জড়িয়ে ধরে চুম্বন করার দৃশ্যকে ভিন্নভাবে উপস্থাপন করে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, এতে বিএনপি নেতা কাদেরকে এনসিপির এক নেত্রীকে চুম্বন করতে দেখা যাচ্ছে। ভিডিওটি নিয়ে বিভিন্ন পোস্টে বিভ্রান্তিকর ক্যাপশন ব্যবহার করে ঘটনাটিকে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটির সঙ্গে এনসিপির কোনো নেত্রী কিংবা বিএনপি নেতা কাদেরের চুম্বনের ঘটনার সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ভিডিওতে দেখা যাচ্ছে একজন বাবা তার মেয়েকে স্নেহ ও আনন্দ প্রকাশ করতে জড়িয়ে ধরে চুম্বন করছেন।

আলোচিত ভিডিওটির সূত্র ধরে অনুসন্ধানে দেখা যায়, গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর ভালো ফলাফলের আনন্দের মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে শিক্ষার্থীকে তার বাবার সঙ্গে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

এ বিষয়ে বৈশাখী টেলিভিশনের ফেসবুক পেজে গত ১০ আগস্ট প্রকাশিত একটি ভিডিওতে একই বাবা-মেয়েকে সাক্ষাৎকার দিতে দেখা যায়। সেখানে শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল এবং ভবিষ্যতে তাকে চিকিৎসক হিসেবে দেখতে চাওয়ার কথা বলতে শোনা যায়। ভিডিওটির দৃশ্য ও ব্যক্তিদের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

অর্থাৎ, এসএসসি পরীক্ষায় মেয়ের ভালো ফলাফলের পর বাবা তাকে স্নেহ প্রকাশ করে জড়িয়ে ধরে চুম্বন করার দৃশ্যকে ভিন্নভাবে উপস্থাপন করে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular