সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এইচএসসি পরীক্ষার্থী তৃপ্তি সরকারকে পুলিশ গু`লি করে হ`ত্যা করেছে। দাবিটি একটি ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন গ্রুপ ও পেজে দ্রুত প্রচার করা হয়।
অনুসন্ধানে দেখা যায়, দাবিটির কোনো সত্যতা নেই। প্রকৃতপক্ষে, ‘খোলা হাওয়া’ নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ভিত্তিহীন এ তথ্য ছড়ানো হয়েছে। পরবর্তীতে গুজবের শিকার শিক্ষার্থী তৃপ্তি সরকার নিজেই ফেসবুক লাইভে এসে তিনি জীবিত আছেন এবং তার মৃ`ত্যুর খবরটি সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেন। এছাড়া, স্থানীয় পর্যায়েও এমন কোনো হত্যাকাণ্ডের সত্যতা পাওয়া যায়নি।
সুতরাং, ঈশ্বরগঞ্জের এইচএসসি পরীক্ষার্থী তৃপ্তি সরকারকে পুলিশ গু`লি করে হ`ত্যা করেছে— এমন দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও গু`জ`ব।

