Google search engine
HomeOthersআজকের এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক নয়;...

আজকের এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক নয়; এটি ২০২৫ সালের পুরোনো ভিডিও।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, আজ (১৫ জুলাই) সকালে এইচএসসি পরীক্ষার্থীদের বাস থেকে নামিয়ে পুলিশ লাঠিচার্জ করেছে। দাবিটি বিভিন্ন পোস্টে বর্তমান আন্দোলনের ঘটনার ভিডিও হিসেবে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, প্রচারিত ভিডিওটি আজকের নয় এবং এর সঙ্গে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনেরও কোনো সম্পর্ক নেই। এটি ২০২৫ সালে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় পুলিশের লাঠিচার্জের একটি পুরোনো ভিডিও, যা বর্তমান ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।

সুতরাং, আজকের এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক নয়; এটি ২০২৫ সালের পুরোনো ভিডিও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular