Google search engine
HomeOthersআর্জেন্টিনা–মিশর ম্যাচের পর মিশরের প্রতি সংহতি জানিয়ে জোসে মরিনহো ‘এক্স’ প্রদর্শন করেছেন—এমন...

আর্জেন্টিনা–মিশর ম্যাচের পর মিশরের প্রতি সংহতি জানিয়ে জোসে মরিনহো ‘এক্স’ প্রদর্শন করেছেন—এমন দাবিটি সম্পূর্ণ মিথ্যা

বিশ্বকাপের আর্জেন্টিনা–মিশর ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ছড়িয়ে পড়ে যে, মিশরের কোচের ‘এক্স’ সংকেতের প্রতি সংহতি জানিয়ে রিয়াল মাদ্রিদের প্রধান কোচ জোসে মরিনহো নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একই ভঙ্গির একটি ছবি পোস্ট করেছেন। তবে অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়।

যাচাইয়ে জানা যায়, আলোচিত পোস্টটি মরিনহোর কোনো অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়নি। বরং এটি তার নামে পরিচালিত একটি ভুয়া ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়েছে, যা অতীতে অন্য নামে পরিচালিত হতো এবং সম্প্রতি মরিনহোর পরিচয়ে নাম পরিবর্তন করা হয়েছে। এছাড়া, ভাইরাল ছবিটি সাম্প্রতিক নয়; এটি মরিনহোর ২০২৩ সালের একটি পুরোনো ছবি, যার সঙ্গে আর্জেন্টিনা–মিশর ম্যাচ বা মিশরের কোচের ‘এক্স’ সংকেতের কোনো সম্পর্ক নেই।

এছাড়া মরিনহোর অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করেও সাম্প্রতিক সময়ে মিশরের কোচকে সমর্থন জানিয়ে এমন কোনো পোস্ট বা বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, আর্জেন্টিনা–মিশর ম্যাচের পর মিশরের প্রতি সংহতি জানিয়ে জোসে মরিনহো ‘এক্স’ প্রদর্শন করেছেন—এমন দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ভাইরাল পোস্টে ব্যবহৃত ছবিটি পুরোনো এবং দাবিটি ভুয়া ফেসবুক পেজের মাধ্যমে ছড়ানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular