Google search engine
HomeOthersবন্যার মধ্যে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ান ব্যাংক শাখায় ডাকাতির দাবিটি সম্পূর্ণ মিথ্যা

বন্যার মধ্যে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ান ব্যাংক শাখায় ডাকাতির দাবিটি সম্পূর্ণ মিথ্যা

চট্টগ্রামে চলমান বন্যা ও জলাবদ্ধতার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ছড়িয়ে পড়ে যে, আগ্রাবাদে অবস্থিত ওয়ান ব্যাংকের একটি শাখায় ডাকাত হানা দিয়েছে। রাতের বেলায় ছড়িয়ে পড়া এ দাবির কারণে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয় এবং বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হতে থাকে।

তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটির কোনো সত্যতা নেই। প্রকৃতপক্ষে, ব্যাংকে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। পুলিশ ও সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ উভয়েই বিষয়টি নিশ্চিত করেছে।

ঘটনার অনুসন্ধানে জানা যায়, ১০ জুলাই রাতে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত ওয়ান ব্যাংকের শাখায় হঠাৎ জরুরি (ইমার্জেন্সি) সাইরেন বেজে ওঠে। বন্যা ও জলাবদ্ধতাজনিত উদ্বেগের মধ্যে সাইরেনের শব্দ শুনে স্থানীয় অনেকেই এটিকে ডাকাতির সংকেত মনে করেন। পরে সেই ধারণাই যাচাই ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত হয় যে, ব্যাংকে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। একই তথ্য নিশ্চিত করেছেন ওয়ান ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপকও। অর্থাৎ, সাইরেন বাজলেও সেটি কোনো ডাকাতির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিল না।

সুতরাং, বন্যার মধ্যে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ান ব্যাংক শাখায় ডাকাতির দাবিটি সম্পূর্ণ মিথ্যা। জরুরি সাইরেনের শব্দকে কেন্দ্র করে সৃষ্ট ভুল ধারণা থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবটি ছড়িয়ে পড়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular