Google search engine
HomeOthersবান্দরবানে খালি সিএনজি পারাপারের ভিডিওকে চট্টগ্রামে গর্ভবতী নারীসহ সিএনজি পারাপারের দৃশ্য দাবিতে...

বান্দরবানে খালি সিএনজি পারাপারের ভিডিওকে চট্টগ্রামে গর্ভবতী নারীসহ সিএনজি পারাপারের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর

চট্টগ্রাম অঞ্চলে চলমান বন্যাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রচার করে দাবি করা হচ্ছে, ডেলিভারির জন্য হাসপাতালে নেওয়া এক গর্ভবতী নারীকে বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা কয়েকজন যুবক কাঁধে তুলে বন্যার পানিপ্রবাহ পার করাচ্ছেন। মানবিকতার উদাহরণ হিসেবে দাবিটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বহু ব্যবহারকারী সেটিকে চট্টগ্রামের সাম্প্রতিক বন্যার ঘটনা হিসেবে শেয়ার করেন।

তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, ভিডিওটি চট্টগ্রাম জেলার নয়; এটি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাগজিখোলা–খুঁটাখালী ছড়া এলাকার। এছাড়া ভিডিওতে বহন করা সিএনজিতে কোনো গর্ভবতী নারী বা অন্য কোনো যাত্রী ছিলেন না; গাড়িটি সম্পূর্ণ খালি ছিল।

অনুসন্ধানে বান্দরবানের স্থানীয় সাংবাদিক সুফল চাকমার প্রকাশিত মূল ভিডিওটি শনাক্ত করা যায়। ভিডিওটি পর্যবেক্ষণে দেখা যায়, সেতু না থাকায় স্থানীয় বাসিন্দারা একটি খালি সিএনজিচালিত অটোরিকশা কাঁধে তুলে ছড়া পার করাচ্ছেন। ভিডিওতে কোথাও কোনো যাত্রী বা ডেলিভারি রোগীর উপস্থিতি দেখা যায় না।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের একাধিক স্থানীয় সাংবাদিক এবং বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও। তাদের বক্তব্য অনুযায়ী, ভাইরাল দাবির বিপরীতে সিএনজিটি সম্পূর্ণ খালি ছিল এবং ঘটনাটি চট্টগ্রাম জেলার নয়, বান্দরবানের।

সুতরাং, বান্দরবানে খালি সিএনজি পারাপারের ভিডিওকে চট্টগ্রামে গর্ভবতী নারীসহ সিএনজি পারাপারের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular