ইন্দোনেশিয়ার নৌবাহিনী ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটসহ এমভি স্টার লাইন নামের একটি জাহাজ আটক করার পর ঘটনাটি নিয়ে ভারতীয় গণমাধ্যমে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। ভারতের একাধিক সংবাদমাধ্যম জাহাজটিকে চীন থেকে বাংলাদেশগামী হিসেবে উল্লেখ করে চালানটিকে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হু/মকি হিসেবে এবং চীন-বাংলাদেশের সম্ভাব্য ক্ষে/পণাস্ত্র ষ/ড়/যন্ত্র হিসেবে উপস্থাপন করে। ‘Hindustan Times Bangla’ শিরোনাম দেয়, ‘বাংলাদেশের পথে চিনের পাঠানো ৪০৫ টন বি/স্ফো/রক আটক ইন্দোনেশিয়ায়! নিরাপত্তা নিয়ে উদ্বেগ ভারতের’। ‘India Today’ প্রকাশ করে ‘China shipped missile material to Bangladesh?’ শিরোনামে প্রতিবেদন। ‘The Economic Times’ এবং ‘এই সময়’-এর প্রতিবেদনেও ভারতের নিরাপত্তাঝুঁকি ও বাংলাদেশের সম্ভাব্য ক্ষে/প/ণাস্ত্র তৈরির প্রসঙ্গ তুলে ধরে ঘটনাটিকে ২০০৪ সালের চট্টগ্রামের অ/স্ত্র উদ্ধারের ঘটনার সঙ্গে তুলনা করা হয়। অথচ জাহাজটির প্রকৃত গন্তব্য, চালানের মালিকানা কিংবা রাসায়নিকের ব্যবহারের উদ্দেশ্য কোনোটিই এখনো নিশ্চিত নয়।
অনুসন্ধানে দেখা যায়, গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলের কাছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী কমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইন জাহাজটি আটক করে। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর ২০ নভেম্বর প্রকাশিত বিবৃতি অনুযায়ী, জাহাজটির ১৫টি কনটেইনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট এবং বিপুলসংখ্যক ফাঁকা সিম কার্ড পাওয়া যায়। জাহাজটির সন্দেহজনক গতিবিধি, বেতার যোগাযোগে সাড়া না দেওয়া এবং নিবন্ধনসংক্রান্ত অসংগতির কারণে এটি আটক করা হয়। তবে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর বিবৃতিতে জাহাজটির চূড়ান্ত গন্তব্য বা চালানের প্রাপকের পরিচয় নিশ্চিত করা হয়নি।
জাহাজটির গন্তব্য নিয়ে সমকাল নিউজের খবরে বলা হয়েছে, কোনো জাহাজ বাংলাদেশের বন্দরে আসার আগে স্থানীয় শিপিং এজেন্টের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমসের কাছে ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট (আইজিএম) জমা দিতে হয়। কিন্তু ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটসহ আটক এমভি স্টার লাইন জাহাজটির বিষয়ে মোংলা বন্দরে আগাম কোনো ঘোষণা ছিল না। মোংলা বন্দর কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে, জাহাজটির ট্র্যাকিং সিস্টেমে গন্তব্য হিসেবে ‘মোংলা বন্দর’ দেখানো হলেও সেটি আদৌ বাংলাদেশে আসছিল, নাকি অন্য কোনো দেশে যাচ্ছিল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অর্থাৎ, ট্র্যাকিং সিস্টেমে মোংলা বন্দরের নাম দেখা গেলেও সেটিকে জাহাজটির নিশ্চিত গন্তব্য বলার সুযোগ নেই।
এ ছাড়া, ‘দ্য ডেইলি স্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের মোংলা ও চট্টগ্রাম কাস্টমসের তথ্যেও জাহাজটির নামে কোনো আমদানি-সংক্রান্ত সাধারণ ঘোষণা বা আইজিএম জমা পড়ার তথ্য পাওয়া যায়নি। কোনো স্থানীয় শিপিং এজেন্টের তথ্যও পাওয়া যায়নি। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০১০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ২২ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে মোট ৫০টি চালানে ৬৮৫ কেজি সোডিয়াম পারক্লোরেট আমদানি হয়েছে। সে তুলনায় ইন্দোনেশিয়ায় আ/টক ৪০৫ টন চালানের পরিমাণ প্রায় ৫৯১ গুণ। তবে আইজিএম না পাওয়া বা আমদানির পরিসংখ্যান দিয়ে জাহাজটির প্রকৃত গন্তব্য সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যায় না।
এবার রাসায়নিকটির প্রকৃত পরিচয় ও ব্যবহার বিবেচনা করা যাক। সোডিয়াম পারক্লোরেট একটি শক্তিশালী অক্সিডাইজার বা জারক পদার্থ। সহজভাবে বললে, এটি নিজে কোনো বোমা, প্রস্তুত বিস্ফোরক কিংবা জ্বালানি নয়; বরং রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেন সরবরাহ করে অন্য পদার্থের জ্বলনকে তীব্র করতে পারে। এ বৈশিষ্ট্যের কারণে পারক্লোরেটজাত রাসায়নিকের সামরিক প্রয়োগ রয়েছে এবং নির্দিষ্ট প্রক্রিয়ায় রকেট বা ক্ষে/প/ণাস্ত্রের কঠিন জ্বালানিতে ব্যবহৃত অ্যামোনিয়াম পারক্লোরেট তৈরিতেও সোডিয়াম পারক্লোরেট কাঁচামাল হিসেবে ব্যবহার করা যেতে পারে। তবে এ সম্ভাব্য ব্যবহার থেকে সোডিয়াম পারক্লোরেটকে সরাসরি ক্ষেপণাস্ত্রের জ্বালানি বা বিস্ফোরক হিসেবে আখ্যায়িত করা সঠিক নয়।
অন্যদিকে, সোডিয়াম পারক্লোরেটের বৈধ শিল্পক্ষেত্রেও ব্যবহার রয়েছে। এর জারক বৈশিষ্ট্যের কারণে কাগজ ও পাল্প প্রক্রিয়াকরণ, রং, ব্লিচিং এবং বিভিন্ন রাসায়নিক শিল্পে এটি ব্যবহৃত হতে পারে। অর্থাৎ, কোনো চালানে এই রাসায়নিক পাওয়া গেলেই সেটি বোমা বা ক্ষে/প/ণাস্ত্র তৈরির উদ্দেশ্যে পাঠানো হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। এর প্রকৃত ব্যবহার নির্ভর করে রাসায়নিকটির প্রক্রিয়াকরণ, অন্য উপাদানের সঙ্গে মিশ্রণ এবং চালানের প্রকৃত প্রাপকের ওপর।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইন্দোনেশিয়ার নৌবাহিনী জাহাজটি আটক করলেও এর প্রকৃত মালিক, চূড়ান্ত প্রাপক, গন্তব্য কিংবা ৪০৫ টন রাসায়নিকের ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য প্রকাশ করেনি। বাংলাদেশের কোনো বন্দরে জাহাজটির আগাম আমদানি ঘোষণা না থাকার বিষয়টিও সমকাল নিউজের প্রতিবেদনে উঠে এসেছে। ফলে জাহাজটি বাংলাদেশে আসছিল, বাংলাদেশে ক্ষে/প/ণাস্ত্র তৈরির কাজে রাসায়নিকগুলো ব্যবহারের পরিকল্পনা ছিল কিংবা এর পেছনে চীনের কোনো কৌশলগত ষড়যন্ত্র ছিল, এমন সিদ্ধান্তের পক্ষে প্রকাশ্য নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ নেই।
অথচ এসব তথ্য নিশ্চিত হওয়ার আগেই ভারতীয় গণমাধ্যমের একাংশ ঘটনাটিকে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হু/মকি হিসেবে তুলে ধরেছে। পাশাপাশি চীন ও বাংলাদেশের মধ্যে ক্ষেপণাস্ত্র তৈরির গোপন সমঝোতা বা কৌশলগত ষ/ড়য/ন্ত্রের ইঙ্গিত দিয়ে প্রচার চালিয়েছে। রাসায়নিকটির সামরিক প্রয়োগের সম্ভাবনাকে সামনে এনে এর বৈধ শিল্পব্যবহার ও জাহাজটির অনিশ্চিত গন্তব্যের বিষয়গুলো আড়াল করা হয়েছে। এভাবে অসম্পূর্ণ তথ্য ও অনুমানের ভিত্তিতে একটি আন্তর্জাতিক জাহাজ আটকের ঘটনাকে ভারতবিরোধী সামরিক ষ/ড়/যন্ত্রের বয়ানে উপস্থাপন করা হয়েছে।
সুতরাং, এমভি স্টার লাইন জাহাজের প্রকৃত গন্তব্য, চালানের প্রাপক ও উদ্দেশ্য নিশ্চিত হওয়ার আগেই ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট উদ্ধারের ঘটনাকে ভারতের নিরাপত্তার জন্য হু/মকি এবং চীন-বাংলাদেশের ক্ষে/প/ণাস্ত্র ষ/ড়/যন্ত্র হিসেবে উপস্থাপন করে ভারতীয় গণমাধ্যমে যে প্রচার চালানো হচ্ছে, তা প্রমাণহীন ও ভিত্তিহীন অপপ্রচার।

