Google search engine
HomePoliticsময়মনসিংহের সাবেক এমপি শান্তের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের কাল্পনিক খবর সত্য হিসেবে ছড়াচ্ছে...

ময়মনসিংহের সাবেক এমপি শান্তের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের কাল্পনিক খবর সত্য হিসেবে ছড়াচ্ছে আওয়ামী লীগ-সমর্থকরা

‘হালুয়াঘাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেন ময়মনসিংহের সাবেক এমপি শান্ত’ শিরোনামে ‘Kofil Tv’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। পোস্টটি প্রকাশের পরপরই আওয়ামী লীগ-সমর্থিত বিভিন্ন অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই সেটিকে সত্য ঘটনা হিসেবে শেয়ার করা হচ্ছে। অথচ পোস্টটির উৎস ও পেজটির পূর্ববর্তী কার্যক্রম বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, এটি কোনো সংবাদমাধ্যমের প্রকাশিত খবর নয়, বরং একটি স্যাটায়ারধর্মী কাল্পনিক পোস্ট।

‘Kofil Tv’ মূলত স্যাটায়ার, প্যারোডি ও বিনোদনমূলক কনটেন্ট প্রকাশের পেজ। পেজটির আগের পোস্টগুলো পর্যালোচনা করলেও দেখা যায়, রাজনৈতিক ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সেখানে ব্যঙ্গাত্মক, কাল্পনিক ও হাস্যরসাত্মক কনটেন্ট প্রকাশ করা হয়। এসব পোস্ট বাস্তব ঘটনা বা সংবাদ হিসেবে প্রকাশ করা হয় না। আলোচিত পোস্টটিও পেজটির সেই ধারাবাহিকতার অংশ। অর্থাৎ, পেজটির পরিচয় ও পূর্ববর্তী কনটেন্ট থেকেই পোস্টটির ব্যঙ্গাত্মক প্রকৃতি বোঝা যায়।

কিন্তু স্যাটায়ার পেজের পরিচয় ও পোস্টের প্রকৃতি আড়াল করে সেটিকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে। বিশেষ করে, একজন সাবেক সংসদ সদস্যের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের মতো গুরুতর বিষয়কে সত্য হিসেবে প্রতিষ্ঠা করতে পোস্টটি ব্যবহার করা হচ্ছে। অথচ এ ঘটনার পক্ষে কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের প্রতিবেদন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য কিংবা অন্য কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি। শুধু একটি স্যাটায়ার পেজের পোস্টকে ভিত্তি করে এমন ঘটনা ঘটেছে বলে প্রচার করার কোনো যৌক্তিক ভিত্তি নেই।

এখানে লক্ষণীয়, মূল পোস্টটি একটি ব্যঙ্গাত্মক ও কাল্পনিক পেজে প্রকাশিত হলেও পরবর্তী সময়ে সেটির প্রেক্ষাপট বাদ দিয়ে আওয়ামী লীগ-সমর্থিত অ্যাকাউন্টগুলো থেকে বাস্তব ঘটনা হিসেবে ছড়ানো হচ্ছে। ফলে যারা মূল পেজ বা পোস্টের ধরন সম্পর্কে জানেন না, তারা সহজেই বিভ্রান্ত হতে পারেন। রাজনৈতিক উদ্দেশ্যে এমন কাল্পনিক পোস্টকে সত্য ঘটনা হিসেবে উপস্থাপন করা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়ানোরই একটি কৌশল।

সুতরাং, ময়মনসিংহের সাবেক এমপি শান্ত হালুয়াঘাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছেন, এমন কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ নেই। ‘Kofil Tv’ নামের স্যাটায়ার ও প্যারোডি পেজের কাল্পনিক পোস্টকে সত্য ঘটনা হিসেবে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular