Google search engine
HomePoliticsশেখ হাসিনার দেশে ফেরার দৃশ্য দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটিকছড়ি সফরের ভিডিও...

শেখ হাসিনার দেশে ফেরার দৃশ্য দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটিকছড়ি সফরের ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হেলিকপ্টার অবতরণের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরেছেন। ভিডিওতে একটি মাঠে হেলিকপ্টার অবতরণ করতে দেখা যায়। মাঠের পাশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিও দেখা যায়। তবে অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি শেখ হাসিনার দেশে ফেরার দৃশ্য নয়; এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটিকছড়ি সফরের পুরোনো ভিডিও।
অনুসন্ধানে গত ৯ আগস্ট জাগো নিউজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। এর ক্যামেরার দৃষ্টিকোণ আলোচিত ভিডিওটির সঙ্গে পুরোপুরি এক না হলেও হেলিকপ্টার অবতরণের আগের দৃশ্য, আশপাশের অবকাঠামো এবং অবতরণের মাঠের সঙ্গে সাদৃশ্য রয়েছে। জাগো নিউজের ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি তারেক রহমানের ফটিকছড়ির পেলা দিঘি মাঠে হেলিকপ্টার অবতরণের দৃশ্য।
এ ছাড়া, একই দিন সময়ের আলোতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ৯ আগস্ট বিকেল ৩টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে বাঁশখালী থেকে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দিঘির সিএন্ডবি মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মাঠে অপেক্ষমাণ সাধারণ মানুষ তাঁকে স্বাগত জানান।
আরও অনুসন্ধানে দেখা যায়, শেখ হাসিনা দেশে ফিরেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি ‘BD Saids’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়। অথচ একই পেজ থেকে গত ১০ আগস্ট ভিডিওটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটিকছড়ি সফরের দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছিল। অর্থাৎ, পেজটি নিজেই আগে ভিডিওটির প্রকৃত প্রেক্ষাপট প্রকাশ করেছিল।
সুতরাং, প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটিকছড়ি সফরের পুরোনো ভিডিওকে শেখ হাসিনার হেলিকপ্টারে করে দেশে ফেরার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular