Google search engine
HomePoliticsপাবনার বেড়ায় আওয়ামী লীগের হা/ম/লায় বিএনপি নেতার আহাজারির দাবিতে পুরোনো ভিডিও প্রচার

পাবনার বেড়ায় আওয়ামী লীগের হা/ম/লায় বিএনপি নেতার আহাজারির দাবিতে পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি পাবনার বেড়া উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর এক ব্যক্তির কান্নাজড়িত কণ্ঠে আহাজারি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২০ নভেম্বর ২০২৬ তারিখে ফেসবুক ও এক্সে (সাবেক টুইটার) ভিডিওটি প্রচার করে দাবি করা হচ্ছে, এটি আওয়ামী লীগের হামলায় ঘরবাড়ি লুটপাটের পর এক বিএনপি নেতার আহাজারির দৃশ্য।

অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক ঘটনার নয়। অন্তত দুই বছর আগে থেকেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়ে আসছে। এমনকি একই ভিডিওর একটি পুরোনো সংস্করণ অন্য একটি ফেসবুক পেজে ‘পাবনায় পরাজিত বিএনপি নেতা কান্নাকাটি শুরু করে দিয়েছে’ শিরোনামে ভিন্ন দাবিতে প্রকাশিত হয়েছিল।

এ ছাড়া, ভিডিওতে থাকা ব্যক্তির নাম, পরিচয় কিংবা তিনি বিএনপির কোনো পদে রয়েছেন কি না, সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। অন্যদিকে, পাবনার সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় কোনো বিএনপি নেতার বাড়িঘর লুটপাট এবং এরপর তাঁর আহাজারির বিষয়ে মূলধারার কোনো সংবাদমাধ্যমেও প্রতিবেদন পাওয়া যায়নি।

অর্থাৎ, অন্তত দুই বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি পুরোনো ভিডিওকে সাম্প্রতিক পাবনার সংঘর্ষের সঙ্গে যুক্ত করে আওয়ামী লীগের হামলায় বিএনপি নেতার বাড়িঘর লুটপাটের দৃশ্য হিসেবে প্রচার করা হচ্ছে। ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় ও ঘটনার প্রেক্ষাপটও নিশ্চিত নয়।

সুতরাং, পাবনার বেড়ায় আওয়ামী লীগের হামলায় বাড়িঘর লুটপাটের পর এক বিএনপি নেতার আহাজারির দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো এবং সাম্প্রতিক ঘটনার সঙ্গে এর কোনো প্রমাণিত সম্পর্ক নেই। প্রচারণাটি বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular