Google search engine
HomePoliticsলকডাউনে ঢাকার রাস্তা ফাঁকা দাবিতে এআই দিয়ে তৈরি ছবি প্রচার

লকডাউনে ঢাকার রাস্তা ফাঁকা দাবিতে এআই দিয়ে তৈরি ছবি প্রচার

কার্যক্রম নি/ষি/দ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচির ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতে, লকডাউনের কারণে ঢাকার একটি সড়ক জনশূন্য হয়ে পড়েছে দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে।

অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটি ঢাকার কোনো সড়কের বাস্তব চিত্র নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় ছবিটি তৈরি করা হয়েছে। ছবিটির বিষয়ে অনুসন্ধান করে নির্ভরযোগ্য কোনো সূত্রেও এর বাস্তব অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি।

ছবিটির সত্যতা যাচাইয়ে এআই কনটেন্ট শনাক্তকারী টুল সিন্থআইডি ডিটেক্টরে পরীক্ষা করা হলে দেখা যায়, ছবিটি গুগলের এআই প্রযুক্তির সাহায্যে তৈরি অথবা সম্পাদনা করা হয়েছে।

অর্থাৎ, ঢাকার সড়ক ফাঁকা থাকার বাস্তব কোনো দৃশ্য নয়, বরং এআই দিয়ে তৈরি একটি ছবিকে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির সময়কার ঢাকার পরিস্থিতি হিসেবে প্রচার করা হচ্ছে।

সুতরাং, লকডাউনে ঢাকার রাস্তা ফাঁকা থাকার দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয়, এআই দিয়ে তৈরি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular