Google search engine
HomeOthers"চেতনা নিউজ" নামের পেইজের পোস্টগুলো গুজব এবং বিভ্রান্তিকর

“চেতনা নিউজ” নামের পেইজের পোস্টগুলো গুজব এবং বিভ্রান্তিকর


সম্প্রতি ‘চেতনা নিউজ’ নামের একটি ফেসবুক পেইজের বিরুদ্ধে বিভিন্ন সময়ে উসকানিমূলক স্ট্যাটাস, মিথ্যা ও ভুয়া তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টার অভিযোগ উঠেছে। ইদানিং বাংলাদেশের সেনাবাহিনীকে ঘিরেও পেইজটি থেকে বিভিন্ন গুজব ছড়াচ্ছে।

তাদের পোস্টগুলো যাচাই করে দেখা গেছে, তাদের সকল পোস্টই কোন না কোন ভাবে সাম্প্রদায়িক দাঙ্গা ও গুজব ছড়ানোর মাধ্যমে দেশের ভেতরে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে। তাই তাদের প্রচারিত কোন পোস্টের প্রমাণিত কোন ভিত্তি নেই। এ জাতীয় ভিত্তিহীন খবর ও গুজব প্রকাশ করা পেজটি হতে সকলেই সাবধান এবং তাদের এ সমস্ত ভুয়া পোস্টগুলো শেয়ার করা হতে বিরত থাকুন।

সুতরাং, “চেতনা নিউজ” নামের পেইজের পোস্টগুলো সম্পূর্ণ গুজব এবং বিভ্রান্তিকর।

#ফ্যাক্টচেক #ফ্যাক্টরিভিউ #গুজব #অপতথ্য #FactR

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular