Google search engine
HomeOthers‘গোপাল ভাঁড়’ কার্টুন সিরিজের সম্প্রচার বন্ধ হয়ে গেছে এবং আর নতুন পর্ব...

‘গোপাল ভাঁড়’ কার্টুন সিরিজের সম্প্রচার বন্ধ হয়ে গেছে এবং আর নতুন পর্ব আসবে না—এমন দাবিটি মিথ্যা ও বিভ্রান্তিকর। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে ‘অবশেষে অফিসিয়ালভাবে শেষ হলো গোপাল ভাঁড়, আর আসবে না নতুন এপিসোড’ শীর্ষক দাবি ছড়িয়ে পড়েছে। দাবিটির মাধ্যমে জনপ্রিয় কার্টুন সিরিজটির সম্প্রচার স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে বলে ধারণা তৈরি করা হচ্ছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, ‘গোপাল ভাঁড়’ কার্টুন সিরিজের সম্প্রচার বন্ধ হওয়ার কোনো তথ্য নেই। বরং সিরিজটির নতুন পর্ব সম্প্রচারের তথ্যই পাওয়া গেছে।

এ বিষয়ে সিরিজটির সম্প্রচারকারী ভারতীয় টেলিভিশন চ্যানেল Sony AATH-এর ফেসবুক পেজে গত ১৪ আগস্ট প্রকাশিত একটি পোস্টে জানানো হয়, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট সকাল থেকে ‘গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব সম্প্রচার করা হবে। পরবর্তীতে ২১ আগস্ট প্রকাশিত আরেকটি পোস্টে জানানো হয়, সিরিজটি প্রতিদিন ভারতীয় স্থানীয় সময় সকাল ৯টায় সম্প্রচারিত হচ্ছে।

অর্থাৎ, ‘গোপাল ভাঁড়’ সিরিজের সম্প্রচার বন্ধ হয়ে গেছে—এমন দাবির বিপরীতে সম্প্রচারকারী চ্যানেলের সাম্প্রতিক পোস্টেই নতুন পর্ব প্রচারের তথ্য রয়েছে। ফলে সিরিজটি স্থায়ীভাবে শেষ হয়ে যাওয়ার দাবিটির কোনো ভিত্তি পাওয়া যায়নি।

সুতরাং, ‘গোপাল ভাঁড়’ কার্টুন সিরিজের সম্প্রচার বন্ধ হয়ে গেছে এবং আর নতুন পর্ব আসবে না—এমন দাবিটি মিথ্যা ও বিভ্রান্তিকর। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular