Google search engine
HomeOthersবাংলাদেশের পাহাড়ি জনগোষ্ঠীর হিং`স্র`তার দৃশ্য দাবিতে ইন্দোনেশিয়ার সাজানো ভিডিও প্রচার

বাংলাদেশের পাহাড়ি জনগোষ্ঠীর হিং`স্র`তার দৃশ্য দাবিতে ইন্দোনেশিয়ার সাজানো ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, এতে বাংলাদেশের পাহাড়ি জনগোষ্ঠীর ‘ভ-য়ং-কর’ ও হিং-স্র কর্মকাণ্ডের দৃশ্য দেখা যাচ্ছে। ভিডিওটির সঙ্গে বাংলাদেশ ও সেনাবাহিনীকে ইঙ্গিত করে বিভিন্ন হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটির সঙ্গে বাংলাদেশের কোনো ঘটনার সম্পর্ক নেই। মূল ভিডিওটি ইন্দোনেশিয়ার ‘Bang Tampue’ নামের একটি ইউটিউব চ্যানেলে গত ৪ আগস্ট প্রকাশিত হয়। চ্যানেলটির বর্ণনা অনুযায়ী, সেখানে প্রকাশিত ভিডিওগুলো বাস্তব ঘটনার দৃশ্য নয়; বরং আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা তৈরির উদ্দেশ্যে নির্মিত কনটেন্ট। একই ব্যক্তিদের ওই চ্যানেলের অন্যান্য ভিডিওতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতেও দেখা যায়। ভিডিওগুলোর দৃশ্যায়ন, অভিনয় ও উপস্থাপনার ধরন থেকেও এগুলো পরিকল্পিতভাবে নির্মিত হওয়ার বিষয়টি স্পষ্ট হয়।

অতএব, ইন্দোনেশিয়ায় নির্মিত একটি সাজানো ভিডিওকে বাংলাদেশের পাহাড়ি জনগোষ্ঠীর হিং`স্র`তার দৃশ্য দাবি করে প্রচার করা হচ্ছে। দাবিটি মিথ্যা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular