Google search engine
HomeOthersবাস্তবে ১৬ মার্চ বরিশালে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার ঘটনা ঘটলেও সামাজিক যোগাযোগমাধ্যমে...

বাস্তবে ১৬ মার্চ বরিশালে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার ঘটনা ঘটলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি সেই দুর্ঘটনা বা নারীদের ‘পিংক বাস’-এর কোনো বাস্তব দুর্ঘট`নার দৃশ্য নয়। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের জন্য চালু হওয়া ‘পিংক বাস’ দু-র্ঘ-ট-না-র দৃশ্য দাবিতে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিটিতে গোলাপি রঙের একটি বাসকে সড়কের পাশে দু`র্ঘ`ট`না`ক`বলিত অবস্থায় দেখা যায়। ছবিটি দেখে এটিকে পিংক বাসের সাম্প্রতিক দুর্ঘটনার দৃশ্য বলে দাবি করা হচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি কোনো বাস্তব পিংক বাস দুর্ঘটনার ছবি নয়। ছবিটির বিভিন্ন দৃশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি বা সম্পাদিত কনটেন্টের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। ফলে ছবিটিকে বাস্তব দুর্ঘটনার দৃশ্য হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর।

তবে বাস দু`র্ঘ`ট`না`র ঘটনাটি পুরোপুরি কাল্পনিক নয়। গত ১৬ মার্চ বরিশালের বাকেরগঞ্জে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন-সংলগ্ন এলাকায় ‘ইসলাম পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হওয়ার তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

অর্থাৎ, বাস্তবে ১৬ মার্চ বরিশালে একটি যাত্রীবাহী বাস দু`র্ঘ`ট`নার ঘ`ট`না ঘটলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি সেই দু`র্ঘ`ট`না বা নারীদের ‘পিংক বাস’-এর কোনো বাস্তব দু`র্ঘ`ট`নার দৃশ্য নয়। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular