Google search engine
HomePolitics‘বিএনপি আমাকে বঙ্গভবনে বসাত’—এমন বক্তব্য আসিফ নজরুলের বলে প্রচারিত তথ্যটি ভুয়া ও...

‘বিএনপি আমাকে বঙ্গভবনে বসাত’—এমন বক্তব্য আসিফ নজরুলের বলে প্রচারিত তথ্যটি ভুয়া ও বিভ্রান্তিকর। 

সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন-এর আদলে তৈরি একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এতে সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের নামে দাবি করা হয়, দেশের রাজনৈতিক দলগুলো মেধাবী ও যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন করেনি এবং মূল্যায়ন করলে বিএনপি তাকে বঙ্গভবনে বসাত। তবে অনুসন্ধানে দেখা গেছে, এমন কোনো বক্তব্য আসিফ নজরুল দেননি এবং বাংলা ট্রিবিউনও এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।

বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে অনুসন্ধান করেও আলোচিত বক্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। বরং প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, বাংলা ট্রিবিউনের প্রকৃত একটি ফটোকার্ডের নকশা ও লোগো ব্যবহার করে সেটি সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে।

অর্থাৎ, একটি প্রতিষ্ঠিত গণমাধ্যমের পরিচিতি ব্যবহার করে আসিফ নজরুলের নামে মনগড়া বক্তব্য তৈরি করে তা প্রচার করা হয়েছে। ফলে ‘বিএনপি আমাকে বঙ্গভবনে বসাত’—এমন বক্তব্য আসিফ নজরুলের বলে প্রচারিত তথ্যটি ভুয়া ও বিভ্রান্তিকর। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular