Google search engine
HomePoliticsগত ১৬ আগস্ট জাহেদ উর রহমানের দেওয়া ভিডিও বক্তব্যে দেশের গ্যাস ও...

গত ১৬ আগস্ট জাহেদ উর রহমানের দেওয়া ভিডিও বক্তব্যে দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণ হিসেবে রাশিয়া-ইউক্রেন যু`দ্ধ বা বিদ্যুৎ বিল ২–৩ গুণ বেড়ে যাওয়ার কোনো দাবি পাওয়া যায়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের নামে একটি বক্তব্যের ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হয়, রাশিয়া-ইউক্রেন যু`দ্ধে`র কারণেই দেশে বিদ্যুতের চাহিদা ও বিদ্যুৎ বিল ২–৩ গুণ বেড়েছে। তবে অনুসন্ধানে এমন কোনো বক্তব্যের নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বরং দেখা গেছে, দাবিটির সূত্রপাত একটি প্যারোডি/স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে।

গত ৪ আগস্ট ‘Daily Mollar Desh’ নামের ফেসবুক পেজে প্রথম আলোচিত ফটোকার্ডটি প্রকাশ করা হয়। পেজটির বিভিন্ন পোস্ট পর্যালোচনা করে দেখা যায়, এটি ব্যঙ্গাত্মক ও প্যারোডি কনটেন্ট প্রকাশ করে। অর্থাৎ, ব্যঙ্গের উদ্দেশ্যে তৈরি একটি পোস্ট পরবর্তী সময়ে মূল প্রেক্ষাপট বাদ দিয়ে বাস্তব বক্তব্য হিসেবে ছড়িয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে, গত ১৬ আগস্ট জাহেদ উর রহমানের দেওয়া ভিডিও বক্তব্যে দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণ হিসেবে রাশিয়া-ইউক্রেন যু`দ্ধ বা বিদ্যুৎ বিল ২–৩ গুণ বেড়ে যাওয়ার কোনো দাবি পাওয়া যায়নি। বরং তিনি বর্তমান সংকটের পেছনে দীর্ঘদিনের নীতি ও সিদ্ধান্ত এবং বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular