Google search engine
HomeOthersবরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সম্পাদকের কক্ষ থেকে বিপুল অ`স্ত্র উদ্ধারের দাবিতে এআই ভিডিও...

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সম্পাদকের কক্ষ থেকে বিপুল অ`স্ত্র উদ্ধারের দাবিতে এআই ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটির সঙ্গে দাবি করা হচ্ছে, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের কক্ষ থেকে পুলিশ বিপুল পরিমাণ অ`স্ত্র উদ্ধার করেছে। একইসঙ্গে এসব অ`স্ত্র ২০২৪ সালের আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া পুলিশের অ`স্ত্র বলেও দাবি করা হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের কক্ষ থেকে অ`স্ত্র উদ্ধারের কোনো বাস্তব ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ভিডিওটি তৈরি করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করা হলেও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের কক্ষ থেকে বিপুল পরিমাণ পুলিশের অ`স্ত্র উদ্ধারের বিষয়ে কোনো নির্ভরযোগ্য সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। মূলধারার গণমাধ্যমেও এমন কোনো ঘটনার প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, ভিডিওটি পর্যবেক্ষণ করলে এতে থাকা মানুষ, অ`স্ত্র ও আশপাশের বিভিন্ন দৃশ্যে অস্বাভাবিকতা দেখা যায়। বিশেষ করে ব্যক্তিদের শারীরিক নড়াচড়া, অ`স্ত্রের আকৃতি এবং ভিডিওর বিভিন্ন অংশে দৃশ্যের সামঞ্জস্যহীনতা এআই-নির্মিত কনটেন্টের বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়।

ভিডিওটির প্রকৃতি আরও যাচাই করতে কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ পরীক্ষা করা হলে ভিডিওটি এআই প্রযুক্তিতে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে শনাক্ত হয়।

পরবর্তীতে ভিডিওটির প্রচারের উৎস অনুসন্ধান করে ‘Viral News’ নামের একটি ফেসবুক পেজে গত ১০ আগস্ট একই ভিডিও প্রকাশের সন্ধান পাওয়া যায়। পেজটির অন্যান্য কনটেন্ট পর্যালোচনা করে এআই প্রযুক্তির সহায়তায় তৈরি বিভিন্ন ভিডিও নিয়মিত প্রচারের প্রমাণ পাওয়া যায়। এমনকি পেজটির ক্যাটাগরিতেও ‘AI creator’ লেবেল দেখা যায়।

অর্থাৎ, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ সম্পাদকের কক্ষ থেকে পুলিশের লুট হওয়া অ`স্ত্র উদ্ধারের কোনো বাস্তব ঘটনার ভিডিও এটি নয়; বরং এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ভিডিওকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।

সুতরাং, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ সম্পাদকের কক্ষ থেকে বিপুল পরিমাণ পুলিশের লুট হওয়া অ`স্ত্র উদ্ধারের দাবিতে প্রচারিত ভিডিওটি এআই-নির্মিত এবং দাবিটি মিথ্যা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular