সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ছড়িয়ে পড়েছে যে, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, “শেখ হাসিনার লাইভ ভিডিও যারা দেখেছে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করেছে, দ্রুত তাদেরকে শনাক্ত করে গ্রেফতার করা হবে।” এ দাবিতে বিভিন্ন পোস্ট ও ফটোকার্ডও প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে দেখা যায়, ডা. জাহেদ উর রহমান এমন কোনো মন্তব্য করেননি। তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম, নির্ভরযোগ্য গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সূত্রগুলো পর্যালোচনা করে এ ধরনের বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমন একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিলে তা মূলধারার গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হওয়ার কথা, কিন্তু কোথাও এ সংক্রান্ত কোনো সংবাদ বা তথ্যের অস্তিত্ব মেলেনি।
সুতরাং, শেখ হাসিনার লাইভ ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ারকারীদের গ্রেফতারের দাবিতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও ভিত্তিহীন।

