Google search engine
HomePoliticsসময় ও প্রেক্ষাপট সম্পর্কে যাচাইযোগ্য তথ্য পাওয়া যায়। কিন্তু আলোচিত দাবির ক্ষেত্রে...

সময় ও প্রেক্ষাপট সম্পর্কে যাচাইযোগ্য তথ্য পাওয়া যায়। কিন্তু আলোচিত দাবির ক্ষেত্রে এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে উদ্ধৃত করে একটি মন্তব্য প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়েছে, তিনি বলেছেন— “দেশের কোথাও গ্যাস সংকট নেই। মানুষ অনায়াসে গ্যাস পাচ্ছে। পলাতক স্বৈরাচারের দোসররা গুজব ছড়াচ্ছে। অপেক্ষা করুন, আমরা তাদের বিরুদ্ধে খুব শিগগিরই ব্যবস্থা নেব।”

তবে অনুসন্ধানে দেখা যায়, সালাহউদ্দিন আহমদ এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত বক্তব্যটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র, ভিডিও, সাক্ষাৎকার, সংবাদ প্রতিবেদন বা যাচাইযোগ্য রেফারেন্স পাওয়া যায়নি। কোথায়, কবে কিংবা কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পোস্টগুলোতেও সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ নেই।

আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্য, গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকার এবং তার প্রকাশ্য সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম পর্যালোচনা করা হলেও এ ধরনের কোনো মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে দেশীয় মূলধারার গণমাধ্যম ও অন্যান্য নির্ভরযোগ্য সূত্রে অনুসন্ধান করেও দাবিটির সমর্থনে কোনো তথ্য মেলেনি।

সাধারণত দেশের গ্যাস সরবরাহ ও সংকট নিয়ে একজন শীর্ষ রাজনৈতিক নেতা এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হওয়ার পাশাপাশি বক্তব্যটির উৎস, সময় ও প্রেক্ষাপট সম্পর্কে যাচাইযোগ্য তথ্য পাওয়া যায়। কিন্তু আলোচিত দাবির ক্ষেত্রে এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular