ভারতে শিক্ষাব্যবস্থার সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে রিকশাচালক মো. সুজনের নামে একটি মন্তব্য ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, তিনি বলেছেন— “ভারতে আন্দোলনে মোদির পতন হলো না। কারণ সেখানে আমার মতো দাঁড়ায়ে কেউ স্যালুট দেয় নাই। এরকম একটা স্যালুট দিলেই মোদির পতন হয়ে যাইতো।”
তবে অনুসন্ধানে দেখা যায়, মো. সুজন এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য সংবাদ, ভিডিও বা তথ্যপ্রমাণও পাওয়া যায়নি।
দাবিটির উৎস অনুসন্ধানে ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজে গত ২৬ জুলাই প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। পেজটির পরিচিতি অংশে এটিকে Satire/Parody বা ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করা হয়েছে। পেজটিতে একই ধরনের আরও বিভিন্ন ব্যঙ্গাত্মক কনটেন্টও প্রকাশিত হয়েছে। ফলে আলোচিত পোস্টটিও মূলত হাস্যরস ও ব্যঙ্গের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল বলে প্রতীয়মান হয়।
সুতরাং, ‘স্যালুট না দেওয়ায় মোদির পতন হয়নি’ বা ‘একটা স্যালুট দিলেই মোদির পতন হয়ে যেত’— রিকশাচালক মো. সুজনের নামে প্রচারিত মন্তব্যটি বাস্তব নয়; এটি ব্যঙ্গাত্মক পোস্টকে সত্য দাবি করে ছড়ানো একটি ভুয়া তথ্য।

