Google search engine
HomePolitics‘শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগ হলে এ জাতি মেধাশূন্য হয়ে যাবে’— শীর্ষক মন্তব্যটি রুহুল...

‘শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগ হলে এ জাতি মেধাশূন্য হয়ে যাবে’— শীর্ষক মন্তব্যটি রুহুল কবির রিজভীর নামে প্রচারিত সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে রুহুল কবির রিজভী বলেছেন, “শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগ হলে এ জাতি মেধাশূন্য হয়ে যাবে। দেশে মেধাবী তৈরি হতে পারবে না।” দাবিটি বিভিন্ন পোস্ট ও ফটোকার্ডের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

অনুসন্ধানে দেখা যায়, রুহুল কবির রিজভী এমন কোনো মন্তব্য করেননি। তার নামে প্রচারিত এই বক্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম, ভিডিও, অডিও, অফিসিয়াল বিবৃতি বা বিশ্বস্ত সূত্রে কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, চলমান শিক্ষার্থী আন্দোলনকে ঘিরে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে তার নামে একটি বানোয়াট মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

সুতরাং, ‘শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগ হলে এ জাতি মেধাশূন্য হয়ে যাবে’— শীর্ষক মন্তব্যটি রুহুল কবির রিজভীর নামে প্রচারিত সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular