
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, চলমান এইচএসসি আন্দোলনে শিক্ষার্থীরা অটোপাশের দাবি জানাচ্ছেন। ভিডিওটি বর্তমান আন্দোলনের অংশ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, প্রচারিত ভিডিওটি চলতি বছরের নয়; এটি ২০২৪ সালের আগস্টে এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাশ দাবির আন্দোলনের সময় ধারণ করা ভিডিও। ভিডিওটি সে সময় মূলধারার গণমাধ্যমেও প্রকাশিত হয়েছিল।
সুতরাং, চলমান এইচএসসি আন্দোলনকে অটোপাশের দাবির আন্দোলন হিসেবে দেখাতে ২০২৪ সালের পুরোনো ভিডিও নতুন দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

