Google search engine
HomeOthersআন্দোলনরত শিক্ষার্থীর টুঁটি চেপে ধরার দাবিতে প্রচারিত ছবি-ভিডিও বিভ্রান্তিকর; নিজের কর্মীকেই থামাচ্ছিলেন...

আন্দোলনরত শিক্ষার্থীর টুঁটি চেপে ধরার দাবিতে প্রচারিত ছবি-ভিডিও বিভ্রান্তিকর; নিজের কর্মীকেই থামাচ্ছিলেন ছাত্রদল নেতা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ও ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, আন্দোলনরত এক শিক্ষার্থীর টুঁটি চেপে ধরেছেন ছাত্রদলের এক নেতা। এই দাবিতে বিভিন্ন পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং ঘটনাটিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি আন্দোলনরত কোনো শিক্ষার্থীর টুঁটি চেপে ধরেননি। বরং আন্দোলনরত শিক্ষার্থীদের দিকে তেড়ে যাওয়া নিজের এক কর্মীকে শাসিয়ে ও আটকে দিচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ওমর ফারুক মামুন। ভিডিওর সম্পূর্ণ অংশ বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন; বিচ্ছিন্ন একটি মুহূর্তের ছবি ব্যবহার করে ঘটনাটিকে ভিন্ন অর্থে প্রচার করা হয়েছে।

বিশ্লেষণে আরও দেখা যায়, ঘটনাটির আংশিক দৃশ্য বা স্থিরচিত্র ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো হয়েছে। আওয়ামী লীগ-সমর্থিত কিছু বট অ্যাকাউন্ট ও সমন্বিত পেজ থেকে ভিডিওটির একটি অংশ কেটে, বিকৃত বর্ণনা দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে—যেন ঘটনাটি শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হা`ম`লা বলে প্রচার করা যায়।

বিশেষ লক্ষণীয়, একই সময়ে প্রায় ডজনখানেক পেজ এবং অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশন, একই হ্যাশট্যাগ, একই ধরনের আবেগী ভাষা ব্যবহার করে পোস্ট করা হয়েছে—যা স্পষ্টতই কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অপপ্রচার ক্যাম্পেইনের অংশ। এর ফলে প্রকৃত ঘটনা আড়াল করে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা হয়েছে।

সুতরাং, ‘আন্দোলনরত শিক্ষার্থীর টুঁটি চেপে ধরেছে ছাত্রদল নেতা’— দাবিতে প্রচারিত ছবি ও ভিডিও বিভ্রান্তিকর। প্রকৃত ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের দিকে তেড়ে যাওয়া নিজের কর্মীকেই থামাচ্ছিলেন মুহসীন হল ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ওমর ফারুক মামুন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular