
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রদল হা`ম`লা চালিয়েছে। ছবিটি বর্তমান আন্দোলনের ঘটনার প্রমাণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, প্রচারিত ছবিটি সাম্প্রতিক ঘটনার নয়; এটি ২০২৫ সালের আগস্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে আহতদের ছবি। সে সময় ঘটনাটি দেশের একাধিক মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।
সুতরাং, চলমান এইচএসসি আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশ-ছাত্রদলের হামলার দাবিতে ২০২৫ সালের পুরোনো একটি ছবি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

